(ভিডিও) লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘চমৎকার আলোচনা’ হয়েছে।

 

তিনি ঘোষণা করেছেন, “এই দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে ইএসটি সময় অনুযায়ী বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।”

ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমাদের মহান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দুই দেশ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এখানে ওয়াশিংটন ডিসিতে মিলিত হয়েছে।”

 

তিনি বলেন, “আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনের সাথে মিলে একটি স্থায়ী শান্তি অর্জনের জন্য ইসরায়েল ও লেবাননের সাথে কাজ করার নির্দেশ দিয়েছি। বিশ্বজুড়ে নয়টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে আমার দশম, তাই আসুন, কাজটি সম্পন্ন করি!”