ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,সোমবার ০৬ এপ্রিল ২০২৬ || চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি :
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে অশালীন শব্দে ভরা একটি পোস্ট প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের পোস্টটিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার জন্য ইরানকে হুমকি দিয়েছেন তিনি।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করে পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি (হরমুজ প্রণালী) খুলে না দিলে তারা ‘নরকে বাস করবে’।

গেল ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালীটি সোমবারের (৬ এপ্রিল) মধ্যে পুনরায় খুলে দেয়ার জন্য তেহরানকে দেয়া স্ব-আরোপিত সময়সীমার আগেই এই পোস্ট দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
বড় হামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প লেখেন,
মঙ্গলবার ইরানে একই সাথে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস পালিত হবে। এর মতো আর কিছুই হবে না!!!
হরমুজ প্রণালী না খুললে ‘নরকে বাস করতে হবে’ বলেও হুমকি দেন ট্রাম্প। সঙ্গে বেশ কিছু অশালীন শব্দও ব্যবহার করেন তিনি, যা সংবাদে প্রকাশযোগ্য নয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সূত্র: বিবিসি



