(ভিডিও)বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে: ইরান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি :

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করার প্রস্তাব এনেছে বাহরাইন। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে ভোটাভুটি হবে। প্রস্তাবে বলা হয়েছে, জাহাজ চলাচল শুরু করতে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে না। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ এবং জর্ডান।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

তবে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রস্তাবের প্রাথমিক খসড়ায় যা ছিল তার থেকে অনেকটাই তরলীকরণ করা হয়েছে। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিলো, হরমুজে জাহাজ চলাচলের জন্য অনুমোদিত দেশগুলি ‘প্রয়োজনীয়’ ব্যবস্থা নিতে পারবে। জাতিসংঘের ভাষায় এই ‘প্রয়োজনীয় ব্যবস্থার’ আওতায় সামরিক পদক্ষেপও পরে।

নতুন খসড়ায় বলা হয়েছে, হরমুজ প্রণালী এবং তার পার্শ্ববর্তী জলে জাহাজ চালনার জন্য এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রণালী দিয়ে আগামী ছয় মাসের জন্য যাতায়াত নিশ্চিত করতে সমস্তরকম ‘রক্ষণাত্মক’ এবং ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য মোট ১৫টি দেশ। এর মধ্যে স্থায়ী সদস্য যুক্তরাজ্য, অ্যামেরিকা, চীন, ফ্রান্স এবং রাশিয়া। এই স্থায়ী সদস্যরা প্রয়োজনে নিজেদের স্বার্থে বা মিত্র দেশের স্বার্থে যেকোনো প্রস্তাবে ভেটো দিতে পারে।  প্রস্তাবের প্রাথমিক খসড়ায় তীব্র আপত্তি জানিয়েছিল চীন এবং রাশিয়া।

এসসি/ জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: ফেসবুক