(ভিডিও)ইরান হরমুজ না খুললেও যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প: প্রতিবেদন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি :

হরমুজ প্রণালী পুনরায় খোলা না হলেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে আগ্রহী। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করছেন যে, এই গুরুত্বপূর্ণ নৌপথ জোর করে খুলতে গেলে যুদ্ধ তার নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার বাইরে চলে যেতে পারে।

 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরে জানান, ট্রাম্প তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান ৬ এপ্রিলের মধ্যে, আগের সময়সীমা বাড়িয়ে যা তিনি গত সপ্তাহে নির্ধারণ করেছিলেন।
  

 

লেভিটের দাবি, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তবে তেহরান প্রকাশ্যে যা বলছে, তা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে যা জানাচ্ছে তার সঙ্গে ভিন্ন।
 
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দুর্বল করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য, এরপর ধীরে ধীরে সংঘাত কমানো হবে। এরপর ওয়াশিংটন কূটনৈতিকভাবে চাপ বাড়াবে, যাতে তেহরান আবার বাণিজ্যে ফিরে আসে এবং এ ক্ষেত্রে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের নেতৃত্ব দিতে উৎসাহিত করা হবে। 
 
 
সোমবার (৩০ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী পুনরায় না খোলে, তাহলে মার্কিন বাহিনী দেশটির জ্বালানি স্থাপনা ও তেলক্ষেত্র ধ্বংস করে দেবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
একই দিনে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘সবসময় কূটনীতিক সমাধানকেই প্রাধান্য দেন’, তবে হরমুজ প্রণালীর আংশিক অবরোধের জন্য ইরানকে ‘বাস্তব পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন।
 
গত এক মাসে ইরান বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে এবং হরমুজ খুলে দেয়ার আহ্বানও বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্ট সময়ের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ রাখতে পারে।
 
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এক্সপ্রেস ট্রিবিউন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত