(ভিডিও)অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিনোদন প্রতিনিধি  ,সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি :

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (৪২) মারা গেছেন। এতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

রবিবার (২৯ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। সে সময় পানিতে তলিয়ে যান তিনি। পরবর্তীতে টেকনিশিয়ানরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাহুলের সঙ্গে ধারাবাহিকে রয়েছেন সোমাশ্রী চাকি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “দুই ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছি। রবিবার আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শুটিং শেষ হওয়ায় চলে এসেছিলাম। পানিতেই কিছু হয়েছে। তবে, ঠিক কী হয়েছে বলতে পারব না। আমরা স্পটে ছিলাম না।”

 

ফেরার সময় রাহুল বলেছিল, “আর দেখা হবে না আমাদের।”

রাহুল ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে খ্যাতি পান। পরে সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন এবং তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু, ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা।

 

নাটক-সিনেমায় অভিনয় ছাড়াও রাহুল ‘সহজ কথা’ নামের একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।

রাহুলের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর। অভিনয় শুরু করেন ‘রাজ দর্শন’ নামে একটি নাটকের মাধ্যমে। এরপর ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।