(ভিডিও)ইরানের কাছ থেকে উপহার পেয়েছি, শান্তি আলোচনা চলছে: ট্রাম্প

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে ‘আলোচনা চালাচ্ছে’। তিনি ইঙ্গিত দেন যে, তেহরান একটি শান্তি চুক্তি করতে আগ্রহী। যদিও ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। খবর সিএনবিসি ও এনবিসি নিউজের।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ একাধিক মার্কিন কর্মকর্তা জড়িত রয়েছেন।

 

 

তিনি এর আগে বলেছিলেন যে, গত রবিবার সন্ধ্যায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ইরানি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছিলেন।

 

ট্রাম্প বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার যে হুমকি তিনি সম্প্রতি দিয়েছিলেন, তা থেকে তিনি সরে এসেছেন কারণ ‘আমরা এখন আলোচনা করছি।’

এই পরিবর্তনের কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, “তারা (ইরান) আমাদের সঙ্গে কথা বলছে। তারা যুক্তিসঙ্গত কথা বলছে এবং ইতিমধ্যে একটি বড় ছাড় দিয়েছে।”

 

তিনি আরো বলেন, “আমি আগেভাগে বলতে চাই না, তবে তারা রাজি হয়েছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র রাখবে না।”

কার সঙ্গে আলোচনা হচ্ছে জানতে চাইলে ট্রাম্প কারো নাম উল্লেখ করেননি, তবে তিনি বিশ্বাস করেন যে তারা সঠিক লোকেদের সঙ্গেই কথা বলছেন কারণ তারা একটি মূল্যবান ‘উপহার’ পাঠিয়েছে।

 

তিনি বলেন, “তারা আমাদের একটি উপহার দিয়েছে, যা আজ এসে পৌঁছেছে। এটি অনেক বড় উপহার এবং এর মূল্য অনেক বেশি। উপহারটি কী তা আমি বলব না, তবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তেল ও গ্যাস সংশ্লিষ্ট।”

তিনি আরও যোগ করেন, “তারা বলেছিল তারা এটি করবে এবং তা ঘটেছে। কেবল তারাই এটি করতে পারত। এটি আমাকে দেখিয়েছে যে আমরা সঠিক লোকেদের সঙ্গেই আলোচনা করছি।”

 

ট্রাম্প পরে জানান যে, উপহারটি হরমুজ প্রণালী সংশ্লিষ্ট। তিনি আরও দাবি করেন যে, দেশটিতে ইতিমধ্যে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটে গেছে।

তিনি বলেন, “আমরা প্রকৃতপক্ষে শাসনব্যবস্থার পরিবর্তন দেখতে পাচ্ছি। এটি বর্তমান শাসনব্যবস্থার মধ্যেই একটি পরিবর্তন।”

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

এদিক মঙ্গলবার ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, পেন্টাগন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় তিন হাজার সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।

সেনা মোতায়েনের এই খবরের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি সিএনবিসি-কে বলেন, “সেনা মোতায়েন সংক্রান্ত সব ঘোষণা যুদ্ধ বিভাগ থেকে আসবে। আমরা যেমনটা আগে বলেছি, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সবসময় সব ধরনের সামরিক বিকল্প খোলা থাকে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প