ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,সোমবার ২৩ মার্চ ২০২৬ || চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার দাবি করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানি সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এতে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সি নাম অপ্রকাশিত সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে সরাসরি বা কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো ধরনের যোগাযোগ হয়নি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ওই সূত্রটি দাবি করেছে, ইরান বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়ার পর ট্রাম্প মূলত ‘পিছু হটেছেন’।
ট্রাম্প যেখানে আলোচনার কথা প্রচার করছেন, ইরানি সূত্রটি সেখানে যেকোনো ধরনের যোগাযোগের বিষয়টিই অস্বীকার করেছে। তবে এই দাবির কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


