মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা থেকে ,সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত চাঁদাবাজ মামুন গ্রুপের সদস্য ইমরান (৩১) কে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে।

 

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সোমবার (২৩ মার্চ) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণখোলা বাজার এলাকা থেকে মেঘনা থানা পুলিশের সহযোগিতায় নৌপুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি মেঘনা নদীর কাঠালিয়া শাখা নদীপথে তিতাস উপজেলার চাঁদাবাজ মামুনের নেতৃত্বে সিলেট থেকে দাউদকান্দিগামী একটি বাল্কহেড থেকে ইমরান মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এ সময় বাল্কহেডটির স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলার শিবনগর গ্রামের ওই বাল্কহেডের একজন ভুক্তভোগী স্টাফ মো. আল আমীন বাদী হয়ে ইমরানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা দায়ের করেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ওই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।