ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,রোববার ২২ মার্চ ২০২৬ || চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে (২২ মার্চ) কক্সবাজারের চকরিয়া থেকে ঢাকার গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
গ্রেফতার ব্যক্তির থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ভিজিটিং কার্ড ও দুটো মুঠোফোন উদ্ধার করা হয়।
রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, আরিফ মাঈনুদ্দিন ওরফে মাঈনুদ্দিন ওরফে মাঈনুদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে নানা প্রতারণায় লিপ্ত রয়েছেন। সে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে সরকার তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ভুয়া প্রজ্ঞাপন প্রতারণার উদ্দেশ্যে সরকারি–বেসরকারি বিভিন্ন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন আরিফ। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করেও ব্যবহার করছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি। ছবি :


