
নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বগুড়ার সান্তাহার প্রতিনিধি,বুধবার ১৮ মার্চ ২০২৬ || চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি :
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদে থাকা বিপুল সংখ্যক যাত্রী নিচে পড়ে গিয়ে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুদূর যেতেই হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ফিরতি যাত্রার কারণে ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না এবং ট্রেনের ছাদেও শত শত মানুষ অবস্থান করছিলেন। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়ে যান। এতে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মৃত্যুর খবর নিশ্চিত করেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনও সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।



