(ভিডিও)বোমা নয়, গুলি নয়, লিফলেট রাশি রাশি! লেবাননের আকাশে অভিনব ‘হামলা’ ইজ়রায়েলি যুদ্ধবিমানের, কেন এই কৌশল?

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি :

লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় প্রোপাগান্ডা ছড়াতে লিফলেট ফেলেছে ইসরায়েল। শুক্রবার (১৩ মার্চ) ইসরায়েলি বিমান থেকে এসব লিফলেট ফেলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্রত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বৈরুত শহরের বেশ কয়েকটি এলাকায়-ভেরডান, হামারা এবং এইন আল-মেরেসাহতে লিফলেটগুলো ফেলা হয়। এতে হিজবুল্লাহকে ইরানের হাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি লিফলেটগুলোতে লেখা ছিল, লেবাননের সিদ্ধান্ত আপনাদের, অন্য কারো নয়।

গত ২ মার্চ থেকে লেবাননে দখলদার ইসরায়েলের চলমান হামলার জবাবে অবৈধ দেশটির সামরিক স্থাপনায় হামলা শুরু করে শসস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। একই দিনে, ইসরায়েল বৈরুতের দক্ষিণ প্রান্ত এবং লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করে।

পরের দিন ৩ মার্চ দক্ষিণ লেবাননে জঙ্গি অভিযান চালায় ইসরায়েল, যা যুক্তরাষ্ট্রের এর সঙ্গে যৌথভাবে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সামরিক অভিযানের অংশ।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

লেবাননের কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১২ মার্চ) জানায়, সম্প্রসারিত ইসরায়েলি হামলায় দেশজুড়ে ৬৮৭ জন নিহত, ১ হাজার ৭৭৪ জন আহত এবং প্রায় ৮ লাখ ২২ হাজার বাসিন্দা স্থানচ্যুত হয়েছে।