(ভিডিও)জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান, আস্তানা ঘিরে রেখেছে যৌথবাহিনী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে সব আস্তানা।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সোমবার (৯ মার্চ) ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে ঢুকতে শুরু করে যৌথবাহিনী। অভিযানে ৫৫০ সেনাবাহিনী, ১৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে।

 

গত দুই যুগ ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে রয়েছে। ২০১৭ এবং ২০২২ সালেও প্রশাসন অভিযান পরিচালনা করতে চেষ্টা করেও বিভিন্ন অজুহাত এবং স্থানীয় সন্ত্রাসীদের কাছে হার মেনে ব্যর্থ হয়েছে। এবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স এবং কঠোর বার্তা প্রদানে গোয়েন্দা প্রতিরক্ষা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সমন্বিত অভিযান চলছে।

সম্প্রতি এ এলাকায় অভিযান চালাতে গিয়ে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হন এবং তিনজন আহত হন। বন্দর নগরী চট্টগ্রামের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির রহস্য উদ্‌ঘাটনে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গোপন আস্তানার তথ্য উঠে আসে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে বারবার আতঙ্কের কথা বলে এবং বিভিন্ন অজুহাতে অভিযান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দূরে রাখতে চাইলেও আজ ভোর থেকে সেনাবাহিনীসহ তিন সংস্থা এবং ডগ স্কোয়াড অভিযান চালাচ্ছে।

 

জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান, আস্তানা ঘিরে রেখেছে যৌথবাহিনী

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের তথ্য পরিকল্পনা এবং প্রত্যক্ষ সহায়তাসহ ইউএভিয়ের মাধ্যমে প্রাপ্ত ফুটেজ দিয়ে সেনাবাহিনী সার্বিক নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সমন্বয়ে চট্টগ্রামে সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, যৌথবাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন। তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে। প্রবেশ ও বাইরের পথে বসানো হয়েছে তল্লাশি চৌকি।