ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর হাতিরঝিল প্রতিনিধি, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ || ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি :
রাজধানীর হাতিরঝিলে ছয় বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ছোট্ট তাহেদী আক্তারকে হত্যা করে সিসিটিভি ফুটেজ সরিয়ে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ছয় বছরের ছোট্ট তাহেদী আক্তারকে হারানোর তিন দিন পেরিয়ে গেলেও এখনো মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি হতভাগা মা-বাবা। এখন তাদের দাবি একটাই মেয়ের হত্যার সঠিক বিচার।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে পাওয়া যায় তাহেদী আক্তারের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হত্যার পর শিশুটিকে পানিতে ফেলে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
ঘটনার পর থেকে ভবন মালিক প্রবাসী সাখাওয়াত নয়নের শ্বশুরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনা দিনের সিসিটিভি ফুটেজ উদ্ধারে ডিডিআর পরদিন পুলিশ নিয়ে গেলেও সেখানে কোনো রেকর্ড পাওয়া যায়নি। ভবন মালিক দাবি করেছেন, প্রায় ১৫ দিন ধরে ক্যামেরাগুলোতে কোনো রেকর্ড হচ্ছিল না।
২৪ ফেব্রুয়ারি মরদেহ উদ্ধার হলেও হাতিরঝিল থানা তাৎক্ষণিক মামলা না নিলে স্থানীয়রা থানা ঘেরাও দিলে পরবর্তীকালে একদিন পর মামলা নেয় পুলিশ। এ ঘটনায় নিন্দা আর প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাহেদীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আর সিসিটিভি ফুটেজ উদ্ধারেও কাজ করছে বলে জানায় সংস্থাটি।
ছয় বছরের ছোট্ট তাহেদীর মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্যের দ্রুত সমাধান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।



