(ভিডিও)ঘুষের টাকাসহ উপজেলা প্রকল্প কর্মকর্তা ও অফিস সহকারী গ্রেপ্তার

SHARE

https://www.facebook.com/share/v/17J3oJpM2g/

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,ফেনীর সোনাগাজী  প্রতিনিধি, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি :

ফেনীর সোনাগাজীতে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদ এবং অফিস কার্যসহকারী মো. নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ এর নের্তৃত্বে একটি টিম ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

অভিযোগ রয়েছে, ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদ পাঁচটি ব্রিজের কাজের বিপরীতে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। তারই প্রেক্ষাপটে দুদক অভিযান পরিচালনা করে। তার নিকট হতে এক লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। এ বিষয়ে সাব ঠিকাদার মো. হুমায়ুন কবীরের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ জানান, অভিযোগ রয়েছে ফেনীর সোনাগাজী উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদ পাঁচটি ব্রিজের কাজের বিপরীতে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। তারই প্রেক্ষাপটে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে তার নিকট হতে আমরা এক লাখ টাকা নগদ উদ্ধার করি। এ বিষয়ে পরবর্তীতে আইনুনাগ ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

ফেনীতে ঘুষের টাকাসহ উপজেলা প্রকল্প কর্মকর্তা ও অফিস সহকারী গ্রেপ্তার। ছবি-ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম