(ভিডিও)ইরানে হামলা নিয়ে কেন সিদ্ধান্তহীনতায় ট্রাম্প?

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক  প্রতিনিধি,বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি :

ইরানে সামরিক হামলা হবে কি না তা নিয়ে ক্রমেই হতাশ হয়ে উঠছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, উপদেষ্টারা ট্রাম্পকে জানিয়েছেন ইরানে যেকোনো হামলা চূড়ান্ত ফল বয়ে আনবে—এমন সম্ভাবনা কম, বরং ওই অঞ্চলে তা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানকে পারমাণবিক চুক্তির দাবি মানতে চাপ দিতে সীমিত হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প।

 
তবে ইরান যদি তাতে অনড় থাকে, তাহলে ওই হামলার পর আরও বড় ধরনের সামরিক অভিযান—এমনকি শাসন পরিবর্তনের লক্ষ্যে হামলা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
 
মঙ্গলবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এক ইসরাইল গোয়েন্দা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরীসহ বড় সামরিক শক্তি জড়ো করলেও ইরানে টানা তীব্র বিমান হামলা চালানোর সক্ষমতা তাদের সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন। তার মতে, কম তীব্রতার হামলা হলে তা প্রায় এক সপ্তাহ ধরে চালানো সম্ভব।
 
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সীমিত হামলা ইরানকে আরও সাহসী করে তুলতে পারে—এ আশঙ্কা করছে ইসরাইল। কারণ যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে কঠোর সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
 
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানে হামলার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ট্রাম্প অনেকাংশেই দুই প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মতামতের ওপর নির্ভর করবেন।
 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক চুক্তিতে সত্যিই আগ্রহী নাকি সময়ক্ষেপণ করছে—এ বিষয়ে তা খতিয়ে দেখবেন এই দুই প্রতিনিধি।
 
তেহরান তাদের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ত্যাগের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করছে কি না তা নিয়ে সন্দেহ করছে ওয়াশিংটন। আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
 
এর আগে চলতি সপ্তাহেই ইরান তাদের সর্বশেষ প্রস্তাব পাঠাবে। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কর্মকর্তাদের মতে, জেনেভার এই আলোচনা সংকটের অবসানে ‘শেষ চেষ্টা’ হতে যাচ্ছে।