(ভিডিও)প্রধানমন্ত্রীর নির্দেশে অপহরণের এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ প্রতিনিধি, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি :

রাজধানীতে অপহরণের শিকার হওয়া এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

পুলিশ জানায়, খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীটি দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে ৪-৫ জন অপহরণকারী তাকে জোরপূর্বক আটক করে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে অপহরণকারীরা তার বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়।

অপহৃত শিক্ষার্থীর বাবা সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করে বিষয়টি সরাসরি অবহিত করেন। ঘটনা শোনার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন।

 

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে মুক্তিপণের জন্য ফোন করেছিল, সেই নম্বরে যোগাযোগ করে ‘টাকা পাঠানো হবে’ বলে সময়ক্ষেপণ করে পুলিশ। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে খিলগাঁওয়ের ওই ভবনে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অপহরণের পর উদ্ধারকৃত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত