(ভিডিও)কঠোর সতর্কবার্তা চাঁদাবাজকে ধরে সড়কে ঘুরিয়ে পুলিশের মাইকিং

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজধানীর মোহাম্মদপুর সবার দেশ পত্রিকার সৌজন্যে, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি :

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী ফারুক ওরফে কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে এলাকায় এনে সড়কে ঘুরিয়ে ঘুরিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিলেন। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ করলে থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এ সময় তার হুমকি দেয়ার একাধিক সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলেশ্বরী নদীর তীরবর্তী কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়লে তিনি আত্মগোপনে চলে যান।

গ্রেফতারের পর মোহাম্মদপুর এলাকায় এনে তাকে নিয়ে মাইকিং করেন থানার ওসি। মাইকিংয়ে জানানো হয়, চাঁদাবাজ ধরা হয়েছে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চাঁদা না দেয়ার আহ্বান জানানো হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফারুক স্থানীয়ভাবে চিহ্নিত চাঁদাবাজ। তাকে সামনে রেখে এলাকায় বার্তা দেয়া হয়েছে—চাঁদাবাজি বা দখলবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।