
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৫ ১৪৩২ :
চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা, গালিগালাজ এবং গুলি করে মারার হুমকি।
পরীমনি নিজের ফেসবুক পেইজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি পরীমনিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা? এছাড়াও তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন, যাতে নজর দেয়া হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

পরীমনি এই ঘটনার বিষয়ে বলেন, হঠাৎ করে বিদেশি নম্বর থেকে কল দিয়ে আমাকে নানা গালাগাল করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ভোট সম্পর্কিত কিছু বললে বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করলে মারার হুমকি পাব। এটা একেবারেই অমার্জনীয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে, পরীমনির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।



