(ভিডিও)বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বরিশাল প্রতিনিধি,বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২ :

বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চেয়েছেন খলিলুর রহমান নামের এক বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার খোঁজখবর নিয়েছে থানা পুলিশ। খলিলুর বর্তমানে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

খলিলুর রহমান বলেন, ‘আমি বিডিআরে (বর্তমান বিজিবি) চাকরি করতাম। দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছি। এমন অবস্থায় স্ত্রী আমার সঙ্গে সবসময় দুর্ব্যবহার করে যাচ্ছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘স্ত্রীর দুর্ব্যবহারের কারণে আমার সন্তানরাও বাসায় থাকতে পারে না। এমনকি আপন ভাইরাও বাড়িতে এসে খোঁজখবর পর্যন্ত নিতে পারেন না। আমি যেন কারো সঙ্গে যোগাযোগ করতে না পারি, সেজন্য মোবাইল ফোনটিও কেড়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী তিনদিন আগে আমাকে ঘরে তালাবদ্ধ করে চলে যায়। তার এমন নির্যাতনের হাত থেকে রক্ষা পেতেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছি।’

এসব অভিযোগ অস্বীকার করেছেন খলিলুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগম। তার দাবি, তিনি স্বামীর দেখভাল থেকে শুরু করে সবকিছুই করছেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলেও দাবি করেন তিনি।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এসআই কবির বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে।’