
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ১৯ ১৪৩২ :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, “জাল ভোট দেওয়ার একটা পাঁয়তারা শুরু হয়েছে। আমাদের কাছে খবর আছে। আওয়ামী লীগের আমলে কবরস্থান থেকে মরা (মৃত) মানুষ এসে ভোট দিয়ে গেছে। তাই চোখ-কান খোলা রাখতে হবে। প্রতিটি কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলতে হবে। যাতে কবরস্থান থেকে কোন মরদার এসে ভোট দিতে না পারে। পোলিং এজেন্টদের বলব, কোন মরদার যদি ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসে ধরে পুলিশে দেবেন।”
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সোমবার (২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চাইলে তাদের প্রতিহত করা হবে। যারা পেশি শক্তি প্রয়োগের চিন্তা করছেন, সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন। তাদের সতর্ক করতে চাই, এই বিপদজনক পথে পা দেবেন না; পরিণাম ভালো হবে না।”
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তিনি বলেন, “প্রশাসনকে বলব, কোন কোন প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে পারছেন না। আপনারা তাদের ভালো করে বোঝান।”
খেলাফত মজলিসের আমির বলেন, “প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলব, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। বিভিন্ন জায়গায় ১১ দলীয় প্রার্থীদের জয়জয়কার শুরু হওয়ার পর থেকে সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ভয়ভীতি এবং হুমকি প্রদানকারী সন্ত্রাসী কার্যকলাপ রুখে দিতে ব্যর্থ হয়, তাহলে আগামীর বাংলাদেশও ব্যর্থ হয়ে যাবে।”



