ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ১৯ ১৪৩২ :
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, “দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না। পরিবর্তনের রাজনীতি চায়। আমি প্রথাগত রাজনীতি ভেঙে প্রমাণ করতে চাই দেশে ভিন্ন ধারার রাজনীতি সম্ভব।”
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার সবুজবাগের রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
কিছুটা শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবেন উল্লেখ করে তিনি বলেন, “সবার মাঝে ভোট দেয়া নিয়ে উৎসাহ আছে। প্রবীণ ভোটারদের মতোই নতুন ভোটাররাও ভোট দিতে মুখিয়ে আছে। তবে ভোট দেয়া নিয়ে কিছুটা শঙ্কার কথাও শুনছি। আশাকরি আগের মতো কিছু হবে না। সুষ্ঠু ও নিরাপদভাবেই নির্বাচন হবে সেই প্রত্যাশা করি।”




