(ভিডিও) ময়মনসিংহে বাসে আগুন: কারাগারে আওয়ামী লীগ নেতা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রতিনিধি, বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২ :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় বাসচালক নিহত হওয়ার মামলা নথিভুক্ত হয়েছে। মামলার বাদী নিহত বাসচালকের বোন ময়না আক্তার। ঘটনার আসামি হিসেবে অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement

(এনসিপি থেকে মনোনয়ন নিলেন তাসনিম জারা )

সন্ত্রাসবিরোধী আইনে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মামলাটি ফুলবাড়িয়া থানায় দায়ের করা হয়। রাত তিনটার দিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি ফুলবাড়িয়া পৌরসভার চাঁদপুর এলাকার বাসিন্দা।

 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাশের এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনি ঘটনার সঙ্গে জড়িত। নিজ বাড়ির পাশে অন্য একটি বাড়িতে তিনি আশ্রয় নেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। তবে আজ শুনানি না করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’
 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে উপজেলার ভালুকজান এলাকায় মেসার্স ইসলাম ফিলিং স্টেশনের সামনের সড়কে আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসচালক জুলহাস মিয়া (৩০) নিহত হন। তিনি উপজেলার ভালুকজান গ্রামের আবদুল বারেক ও সাজেদা আক্তারের ছেলে।