বোনের সঙ্গে কানামাছি খেলার সময় প্রাণ গেল আরিয়ানের (ভিডিও)

SHARE

https://youtu.be/MiQ495RR1io?si=mfu8hpi5okvt492s

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি, বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১  :

গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের কফিল উদ্দিনের বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।

Advertisement

নিহত শিশুর নাম আরিয়ান সরকার (৬)। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আরিয়ান স্থানীয় এইচএকে একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, আরিয়ান তার বাবা-মায়ের সঙ্গে গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে বসবাস করতো। বিকেলে বাড়ির পাশে বোনের সঙ্গে কানামাছি খেলছিল সে। একপর্যায়ে প্রতিবেশীর অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। এরপর বোন তার মাকে ডেকে জানায় আরিয়ানকে খুঁজে পাচ্ছে না। সে সময় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পরে সেপটিক ট্যাংকের পাশে স্যান্ডেল দেখতে পেয়ে তল্লাশি করে লাশ পান। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার পর থেকে প্রতিবেশী কফিল উদ্দিন পলাতক আছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়।

Advertisement

নিহতের মা আনোয়ারা খাতুন জানান, আমার ছেলে ও মেয়ে কানামাছি খেলছিল। হঠাৎ করে মেয়ে পুতুল ডেকে জানায় আরিয়ানকে খুঁজে পাচ্ছে না। এরপর আমি আশপাশে খুঁজতে থাকি। পাশের বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকে আমার ছেলের জুতা জোড়া দেখতে পেয়ে আমার সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে এক ছেলেকে সেপটিক ট্যাংকে নামায়। এরপর সেপটিক ট্যাংকের ভেতর থেকে আমার ছেলেকে মৃত অবস্থায় তুলে আনে।

Advertisement

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

অরক্ষিত সেপটিক ট্যাংক ও নিহত শিশু আরিয়ান। ছবি: সংগৃহীত