(ভিডিও)জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

SHARE

https://www.facebook.com/share/r/1A6gZCFKe2/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম.শরীয়তপুর প্রতিনিধি, রোববার,২৯ নভেম্বর ২০২৬,১৩ অগ্রহায়ণ ১৪৩৩১৮ জমাদিউস সানি ১৪৪৮,

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ইব্রাহিম সিপাহী নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

রবিবার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থক ইব্রাহিম সিপাহী গুরুতর আহত হলে পরবর্তীতে তিনি মারা যান।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. আকরাম এলাহী বলেন, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন।  অবরোধের কারণে এ সময় পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরো কিছুটা সময় লাগে।

সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী।