ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম.রাজধানীর বিমানবন্দর প্রতিনিধি, রোববার,২৯ নভেম্বর ২০২৬,১৩ অগ্রহায়ণ ১৪৩৩১৮ জমাদিউস সানি ১৪৪৮,
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই ভাইকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, রবিবার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
শায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
-
Advertisement

অন্যদিকে, তার স্বামী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শায়লা ফারজানা ও তার দুই ভাই

