-
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,লক্ষ্মীপুর প্রতিনিধি, শুক্রবার,২৭ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৬ জমাদিউস সানি ১৪৪৮:
- লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিপ্লবকে বলতে শোনা যায়, “৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিবো।”
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের ৩ মিনিটের কল রেকর্ডিংটি এ প্রতিবেদকের হাতে এসেছে। অডিও’র কণ্ঠটি বিপ্লবের মতো মনে হলেও সেটি তার নিজস্ব কথোপকথন নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে বানানো, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহেরের বড় ছেলে এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।
কল রেকর্ডিংয়ে শোনা যায়, “আর কোনো সুন্দর কথা নাই। দিনে সুন্দর কথা কইয়াম, দিনে সুন্দর পাঞ্জাবি পড়ি হাটিয়াম। যখন দেখিয়াম ক্ষমতা আইতাছে, লাইন অইছে, তখন এগুনরে টোগাই পাওয়া যায়ত না…। ৫-৬ টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।”
আরও শোনা যায়, “দাড়ুম দুড়ুম বাড়ি-ঘর জ্বালাই দিবো। কিন্তু, কোনো কোরআন শরিফ ঘরে আছে কি না, জায়নামাজ-টুপি এগুলো বাহির করতে হইবো। কোনো বউ বাচ্চা বুড়া বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্যাডার খানকির হোলাগোরে বাহির করি দাড়ুম দুড়ুম ধরি, গোটা দশেক ধরি, হেগুনরে মাইরতে হইবো। ইয়ার মধ্যে যেগুনের নাম কইছোস, এর মধ্যে দুই চাইরগারে, দুই ওজ্ঞারে হালাই দিতে হইবো, শেষ। বিএনপি মাইরছে, কাইনবি, ইয়ার হরে লাশ ধরি কাইনবি। খারাপ লোক ওগো সমুতল্য। এদের রাখছে, খারাপগুনরে বাঁচায় রাখছে আমগো মতো ভালো লোকগুনরে ডিস্টার্ব করার জন্য, যেন আমরা রাজনীতি করতে না পারি। ভাইয়ের লাই এটা কর, দুরের তন বয় বয় ঠান্ডা মাথায় এটা কর।”
“ভাইয়ার লাই (জন্য) মিছিলটা করা যাইবো কি না, ভাইয়ার পক্ষে বলতে এরকম না, জাস্ট আমার ব্যানার থাকবো, শেখ হাসিনার ব্যানার থাকবো। ব্যানারে হেডলাইন থাকবো— শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এক সাইটে বঙ্গবন্ধুর ছবি, আঁর আব্বার ছবি, এই ঠিক আছে? ওকে, ভালো থেকো।”
শেষ পর্যায়ে বলতে শোনা যায়, “আঁর দ্বিতীয় এবং স্থায়ী কাজ গেরিলা হোলাইন গোটা পাঁচ-ছয়েক হাইলবা, হেগুনরে স্টাবলিশ করিয়াম, সরাসরি আঁর লগে কথা কইবো। লক্ষ্মীপুর থাইকবো আঁর লগে। এগুন শুধু রক্ত খাইননা মতন, মনমানসিকতার হয়তো হইবো। কিন্তু, মনটা থাকতে হইবো নরম মানুষের জন্য প্রেম থাকতে হইবো, দলের ডিসিপ্লিন মানতে হইবো…। সময় ভালো হইলে আঁই সিগনাল দিয়াম, গোটা দশেক মারি হালাইতে হইবো, ইয়ানতন দুই-ওজ্ঞা হালাই দিতে হইবো। ভালো থাইস, এটা যেন সবাই না জানে। ওকে, আল্লাহ হাফেজ।”
রেকর্ডিংটির প্রথম দিকে বিপ্লবকে বলতে শোনা যায়, “মামুন আছি, আমরা সবাই ভালো আছি, দোয়া করিস, ভাই। যুবলীগের জেলা সভাপতি প্রার্থী হইছি। আজকে ৭-৮ বছর টিপুকে অব্যাহতি দেওয়ার পর থেকে এলোমেলো, কোনো মিল নাই, এলোমেলো অবস্থায় চলতেছে। ভাবছিলাম, রাজনীতি না করি, সামাজিক কাজে থাকি; পৌরসভাটাকে করমু, টিপু রাজনীতি করে করুক। এখন টিপু একা সামলাতে পারবে না, দেশের যে পরিস্থিতি। সামনে ধরো গেরিলা যুদ্ধ-টুদ্ধ হবে, এরকম পরিস্থিতি হইতাছে আস্তে আস্তে। টিপুরও হেল্প অইলো, টিপু পাশে থাকলে আমারও হেল্প অইলো। এভাবে আগাইতে চাইতাছি আস্তে আস্তে। একটু সক্রিয় হইতাছি।”
কথোপকথনের একপর্যায়ে বিল্পব বলেন, “আমগো এই দুই-তিন ইউনিয়ন মিলে কে কে আছে? এক দেড়শ হোলাইন (পোলাপাইন) থুবাই (জড়ো), যেকোনো এক জায়গায় খাড়াই (দাঁড়াই) জাস্ট আমার ব্যানারটা নিয়ে সাউটিং মাউটিং দিবো— এই। ব্যানার কি রকম হইবো, আঁই (আমি) দেখায় দিমু (দেবো) সম্ভব কি না বা আমি কার লগে (সঙ্গে) কথা কইতাম (বলতাম)। মুখটুখ বাঁধি গেরিলাভাবে এক জায়গায় খাড়াই জাস্ট একটু সাউটিং দিবো, বুঝা যাইবো রাস্তার ওপর মিছিল করছে, এমনি মিছিল করার দরকার নাই। জাস্ট ১-২ মিনিট ভিডিও করি ফেসবুকে ছারি দিবো, আর আঁরে ভিডিওটা দিবা। এটা সম্ভব কিনা একটু যোগাযোগ করে জানাইস।”
এদিকে, কল রেকর্ডিংয়ের বক্তব্যের বিষয়ে চেষ্টা করেও আফতাব উদ্দিন বিপ্লবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী (সাবেক পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের মজুপুরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আবু তাহের তার ছেলে বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার সাজা মওকুফ করেন। পরের বছর আরো দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী ফের আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
-
-
Advertisement

-
২০২৪ সালে ৪ আগস্ট জুলাই আন্দোলনে বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন হত্যার শিকার হন। নিহত অপর ৮ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় বিপ্লবসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলাগুলোর চার্জশিট পুলিশ আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে। ৪ আগস্টের পর থেকে বিপ্লবসহ তার দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক আছেন।

- আফতাব উদ্দিন বিপ্লব


