-
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাজীপুরের চান্দনা প্রতিনিধি, শুক্রবার,২৭ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৬ জমাদিউস সানি ১৪৪৮:
- বিএনপির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সম্পর্ক ও কথিত আঁতাত নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “গত আট মাসে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পিরিত দেখেছেন। এখন সেই পিরিত কোথায় গেল?”
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য তিনি এ প্রশ্ন তোলেন।
বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আগেই বলেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন না। করেছেন, এখন গর্তে পড়েছেন।”
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কীসের ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা জানি না। তবে, ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা বলি, গোলটেবিলে কোনো বৈঠক হবে না। যদি ঐক্য হতে হয়, তবে গোলটেবিলে নয়, ঐক্য হতে হবে রাজপথে।”
ভারত সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “মোদি সরকারকে বলব, আপনার মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, তার নিশ্চয়তা দিতে পারি না। বাংলাদেশে শান্তি থাকলে ভারতে শান্তি থাকবে, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। ভারতীয় আধিপত্যবাদ এ দেশে চলবে না।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “আমরা খুনি হাসিনাকে বলে দিতে চাই, সীমান্তে আসার যে দুঃসাহস দেখাচ্ছেন, আপনি আসবেন? আপনাকে আমরা ভারতে ঢুকে ধরে এনে ফাঁসিতে ঝোলাব।”
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
এর আগে বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে মিছিলটি চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
-
Advertisement

সভায় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় এনসিপির গাজীপুর মহানগর ও জেলা শাখা এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-



