(ভিডিও)কফিন কেনা হয়েছিল, কবরও খোঁড়া হয়, কিন্তু ৮ ঘণ্টা পর জীবিত হয়ে উঠল মেয়ে! বলেছিল, ‘বুকটা ভারী ভারী লাগছে

SHARE

  • ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ  প্রতিনিধি, শুক্রবার,২৭ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৬ জমাদিউস সানি ১৪৪৮:

  • ১০ অক্টোবর দুপুরে ঘড়িতে তখন বাজে ২টো ৩০ মিনিট! বাড়িতে চলছিল শেষকৃত্যের প্রস্তুতি। সামনে কফিনে শুয়ে ছিল ১৫ বছরের মেয়ে। পরিবারের সদস্যরা তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। মায়ের চোখের জল যেন কিছুতেই থামছিল না।
    • Advertisement

      • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

    হলঘরে উপস্থিত আত্মীয়রাও মেয়ের চলে যাওয়ার শোকে কাঁদছিলেন। ঠিক তখনই মেয়েকে শেষবারের মতো দেখতে কফিনের কাছে এগিয়ে যান মা। পরের মুহূর্তে তিনি যা দেখলেন, তা দেখে সেখানে উপস্থিত কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যে মেয়েকে সবাই মৃত বলে ধরে নিয়েছিলেন, তার কফিনের ভিতরেই হঠাৎ নড়াচড়া শুরু হল। শেষ পর্যন্ত ঘটনাটি কী?
    • Advertisement

    ঘটনাটি মধ্য আমেরিকার গুয়াতেমালার এল জোকোটে এলাকার। সেখানে ইউলেইদি ইক্সকোটোয়াক নামে ১৫ বছরের এক কিশোরীর আকস্মিক মৃত্যু হয়েছিল। কিন্তু প্রায় ৮ ঘণ্টা পর ইউলেইদির সঙ্গে এমন কিছু ঘটল, যা দেখে তার পরিবারের সদস্যরাও হতবাক হয়ে যান। ভোরবেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ইউলেইদি। সে তার বাবা আব্রাহাম ইক্সকোটোয়াক ডোজিনকে জানায়, তার বুকে তীব্র ব্যথা হচ্ছে এবং বুকটা ভারী লাগছে।
    কফিন কেনা হয়েছিল, কবরও খোঁড়া হয়, কিন্তু ৮ ঘণ্টা পর জীবিত হয়ে উঠল মেয়ে!