(ভিডিও)টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন: ক্ষতি ২১ কোটি, লুট তিন কোটি টাকার অস্ত্র

SHARE

  • ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রতিনিধি,শুক্রবার,২৭ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৬ জমাদিউস সানি ১৪৪৮:

  • গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্রাগার লুটের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। লুট হয়েছে তিন কোটি টাকা মূল্যের অস্ত্র ও গোলাবারুদ। এ ঘটনায় পুলিশের করা মামলার বিবরণে এসব তথ্যে উঠে এসেছে।
    • Advertisement

      • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

     

    গত রবিবার (২২ নভেম্বর) থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার এসআই মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৮ হাজার জন অজ্ঞাতপরিচয়।

    মামলার বিবরণ অনুযায়ী, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা। হামলার সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল থানায় প্রবেশ করে। এ সময় মারধরে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা গুরুতর আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

     

    লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে- একটি এলএমজি, আটটি ৭.৬২ চায়না রাইফেল, ১১টি শটগান, দুটি গ্যাসগান, আটটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬২ পিস্তল এবং তিনটি এসএমজি। এসব অস্ত্রের সঙ্গে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, গুলি, রাবার কার্তুজ ও গ্যাস সেলও লুট করা হয়। এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

     

    গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় থানার অস্ত্রাগারের তালা ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

    তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

  • টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন: ক্ষতি ২১ কোটি, লুট তিন কোটি টাকার অস্ত্র