-
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,শুক্রবার,২৭ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৬ জমাদিউস সানি ১৪৪৮:
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত প্রায় ১২টায় আইসিইউ থেকে প্যালেটিভ কেয়ারে স্থানান্তর করার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু শুকু দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্রে এক অনন্য ও সৃষ্টিশীল নাম। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি জটিলতার সাথে লড়াই করছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘গোল্লাছুট’-এর মতো সমাদৃত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।
মৃত্যুকালে তিনি স্বামী নুরুল আলম আতিক ছাড়াও দুই ছেলে শান্তি ও সাধু এবং এক মেয়ে অগ্নিকে রেখে গেছেন।
শেষ বিদায়, জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি
চারুকলার বকুলতলা: ফজরের নামাজের পর ভোর ৬টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হবে। সেখানে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত রাখা হবে।
কেন্দ্রীয় শহীদ মিনার: সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
জানাজা: শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে এবং সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে
-
-
Advertisement

-
দাফন: জানাজা শেষে দাফনের জন্য তাকে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে নেওয়া হবে।

- মারা গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

