ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ময়মনসিংহ সদর কোতোয়াল প্রতিনিধি,সোমবার,২৮ সেপ্টেম্বর ২০২৬,১৩ আশ্বিন ১৪৩৩১৬ রবিউস সানি ১৪৪৮ :
দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে আশ্রয়ের খোঁজে বের হয়েছিলেন এক নারী। তাকে আশ্রয় দেওয়ার আশ্বাসে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক পান ব্যবসায়ীর বিরুদ্ধে। মামলার পর আত্মগোপনে থাকা একমাত্র আসামি সোহরাব হোসেনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার র্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেল (২৮ সেপ্টেম্বর) সাড়ে ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পানের দোকান চালাতেন। অভিযোগের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহার ও পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে মাওনা চৌরাস্তা এলাকায় দুই সন্তানসহ ওই নারীকে ঘর থেকে বের করে দেওয়া হয়। কয়েক মাসের বাড়িভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিক তাদেরকে ঘর থেকে বের করে দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
রাতে সন্তানদের নিয়ে মাওনা চৌরাস্তার উড়ালসড়কের নিচে বসে ছিলেন ওই নারী। এ সময় সোহরাব তার কাছে গিয়ে সমস্যার কথা জানতে চান। আশ্রয় ও টাকা দেওয়ার কথা বলে তাকে চৌরাস্তার পাশের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।
ওই নারীর অভিযোগ, সেখানে দুই শিশুসন্তানের সামনেই তাকে ধর্ষণ করে সোহরাব। এর পর স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে গিয়ে বিচার চান ওই নারী। তবে, তারা সহায়তা বা বিচার না করে ৫০০ টাকা দিয়ে চলে যেতে বলেন।
এ ঘটনায় হতাশ হয়ে বৃহস্পতিবার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পরে ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সোহরাব হোসেনকে একমাত্র আসামি করা হয়।
মামলার পর সোহরাব আত্মগোপনে চলে যান। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার র্যালির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।
-
Advertisement

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি সোহরাব হোসেনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুরে দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ: সেই আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার


