ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মিরপুর-১ প্রতিনিধি,শনিবার,২৬ সেপ্টেম্বর ২০২৬,১১ আশ্বিন ১৪৩৩১৪ রবিউস সানি ১৪৪৮ :
রাজধানীর মিরপুর-১ নম্বরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ নামের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় অংশ নেওয়া বাকিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি মাস্ক পরা সশস্ত্র দল চিকিৎসাকেন্দ্রটিতে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করে ভেতরে প্রবেশ করে।
দুষ্কৃতকারীরা চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা সামগ্রী, ওষুধ, ফ্রিজ, এসি, নগদ টাকা, আলট্রাসনোগ্রাম মেশিনসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটপাট করে। এরপর ভারী এক্সকাভেটর ও স্ক্যাভেটর দিয়ে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়।
কেন্দ্রটি ভেঙে ফেলার পর হামলাকারীরা সেখানে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এই দখল ও হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় স্থানীয় বিএনপি নেতা হানিল মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতপরিচয় ২০০–২৫০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
-
Advertisement

প্রায় চার দশক ধরে দরিদ্র নারী ও শিশুদের বিনামূল্যে এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা ও সরকারি ইপিআই টিকাদান সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। হঠাৎ এই ধ্বংসযজ্ঞের কারণে কেন্দ্রটির স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে।

মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র


