(ভিডিও)ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের তীব্র লড়াই, নিহত অন্তত ৬৩

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,৩ আশ্বিন ১৪৩৩০৬ রবিউস সানি ১৪৪৮ :

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের সংঘর্ষ ও সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। একই সময়ে দেশটির বিভিন্ন এলাকায় বেসামরিক হতাহতের ঘটনাও বেড়েছে। এমন অবস্থায় ইয়েমেনে মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে গত ২৪ ঘণ্টায় তীব্র লড়াই ও প্রাণহানির এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইয়েমেনের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ সরকারি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হুতিদের সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিমান হামলা ও স্থলযুদ্ধে তাদের ৪০ যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে ইয়েমেনে সংঘাত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশটির মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ডুজারিক জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে তাইজ, হোদেইদা, মারিব ও লাহিজ প্রদেশে ১৯টি ঘটনায় ৫৫ জন বেসামরিক হতাহত হওয়ার তথ্য যাচাই করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ১০ শিশুসহ ১৬ জন রয়েছেন।

  • Advertisement

ডুজারিক জানান, মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে নানা বাধা, অর্থের সংকট এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর স্থাপনায় নিরাপত্তাজনিত বিভিন্ন ঘটনার কারণে আন্তর্জাতিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।