https://www.facebook.com/share/v/1LoHBoq66y/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ || ভাদ্র ২৪ ১৪৩৩ || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি ‘যুদ্ধজাহাজ-বিধংসী’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে মহসিন রেজাই বলেন, “এই প্রথমবারের মতো আমরা কোনো মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে সরাসরি আমাদের জাহাজ-বিধংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলাম।”
নতুন এই প্রযুক্তিকে একটি ‘বিশেষ ক্ষেপণাস্ত্র’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, এই আঘাত মার্কিন সেনাদের জন্য ‘জাহান্নাম তৈরি করেছিল’ এবং বাধ্য হয়ে মার্কিন জাহাজগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, এর আগে রবিবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ওই এলাকায় অবরোধের দায়িত্বে থাকা একটি মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে যুদ্ধজাহাজ দুটি পিছু হটতে বাধ্য হয়।
অন্যদিকে, মার্কিন যুদ্ধজাহাজে হামলার তথ্য স্বীকার করেছে মার্কিন ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে তারা জানায়, তাদের জাহাজগুলো ‘শক্রভাবাপন্ন ক্ষেপণাস্ত্র’ আক্রমণের শিকার হয়েছিল। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় এবং অবিলম্বে পাল্টা হামলা শুরু করে।
-
Advertisement

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় রেজাই বলেন, সেন্টকমের এই স্বীকারোক্তি প্রমাণ করে ওয়াশিংন চাইলে এই হামলার ঘটনা চেপে রাখতে পারত না। এই সফল পরীক্ষা মার্কিন নৌ-অবরোধের ভঙ্গুরতাকে স্পষ্ট করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি একটি সতর্কবার্তা।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই



