(ভিডিও)রাজধানীতে নারী গুলিবিদ্ধ, স্বামীসহ গ্রেফতার ৩

SHARE

https://www.facebook.com/share/v/1DZmLKZn46/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মিরপুরের দারুসসালাম প্রতিনিধি,রোববার,০৬ সেপ্টেম্বর ২০২৬,২২ ভাদ্র ১৪৩৩২৩ রবিউল আউয়াল ১৪৪৮:

রাজধানীর মিরপুরের দারুসসালামে জেসমিন আক্তার নামে এক গৃহবধূ নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল মান্নানসহ ‍তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতার দুজনের নাম এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন জেসমিন। এ সময় খোলা জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে জেসমিনের ডান হাতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • Advertisement

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, গ্রেফতার আব্দুল মান্নান একজন মাদক ব্যবসায়ী। অন্যকে ফাঁসাতে নিজের স্ত্রীকে জানালার বাইরে থেকে গুলি করেন তিনি।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

ছবি: সংগৃহীত