
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,রোববার ২৩ আগস্ট ২০২৬ || ভাদ্র ৮ ১৪৩৩ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
মেঘনা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হুসাইন মোহাম্মদ মহসিন আজ এক ভয়াবহ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে তুলাতুলি বাজারে তাঁকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, টিটিরচর গ্রামের কতিপয় চিহ্নিত মাদকাসক্ত ও সন্ত্রাসী মাত্র ৪,০০০ টাকার বিনিময়ে সুপরিকল্পিতভাবে এই হামলাটি পরিচালনা করে। তারা অতর্কিত ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহসিনের পেটে মারাত্মক আঘাত করে।
ঘটনাস্থলে উপস্থিত বাজারবাসীর দ্রুত ব্যবস্থা নেয়ায় ও আল্লাহর অশেষ রহমতে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় তিনি বর্তমানে আশঙ্কামুক্ত হলেও, এই ঘটনার ক্ষত অত্যন্ত গভীর।
ইতিপূর্বেও ঠিক একইভাবে বহু বছর আগে আমার বড় ভাই এম. এ. বারেক মাস্টার সাহেবকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছিল টিটিরচর গ্রামের এই একই অপরাধী চক্র। আজ আবারও আমার ভাতিজা মহসিনকে তারা প্রাণনাশের উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করল। এই খাঁজাগোর ও বাবাখোরদের টাকা দিয়ে যারা এ কাজ করিয়েছে, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাই এবং দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করছি।
মূলত দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী গোষ্ঠীটি চাঁদার দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ‘কেদারির ব্রিজ’-এর উন্নয়নমূলক কাজও বন্ধ করে রেখেছে। আজ চাঁদা না পেয়ে এবং পূর্ব শত্রুতার জের ধরে তারা এই জঘন্য কান্ডটি ঘটিয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ—এই ঘটনার মূল নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং সরাসরি হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং মহসিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।



