(ভিডিও)স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেয়া হবে: রিজভী |

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজশাহী বিভাগ প্রতিনিধি,শুক্রবার   ২১ আগস্ট ২০২৬ ||  ভাদ্র ৬ ১৪৩৩ || ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলীয় চেয়ারম্যানের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি সবাইকে শতভাগ অনুগত থাকতে হবে। যদি কেউ কোনোভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, তবে তাঁর বিরুদ্ধে দলগতভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

 

এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, সুদৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শীর্ষ নেতাদের সঙ্গে এক বিশেষ সাংগঠনিক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • Advertisement

দলটির তৃণমূল সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত ও সক্রিয় করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে এ ধরনের সাংগঠনিক বৈঠক করে যাচ্ছেন।