https://www.facebook.com/share/r/19JjJer5or/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ || ভাদ্র ৫ ১৪৩৩ || ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
তরুণ দর্শকদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এবার ১৪তম চ্যাপ্টারে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন জনপ্রিয় দুই কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত, এবং সুনেহরা তাসনিম।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ১৪তম চ্যাপ্টার। গল্পের ঘটনাপ্রবাহে এবার ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হতে দেখা যাবে রাফসান ও সুনেহরাকে। অতিথি চরিত্রে অভিনয় করলেও তাদের চরিত্র ও ভূমিকা কী হবে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা।
এর আগে অসুস্থতার কারণে কিছুদিন কাজ থেকে বিরতিতে ছিলেন কাজল আরেফিন অমি। সুস্থ হয়ে ১৩তম চ্যাপ্টারের মাধ্যমে আবারও কাজে ফেরেন তিনি। নতুন চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বেশি বিনোদন ও চমক থাকছে বলে জানিয়েছেন নির্মাতা।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্বগুলো বঙ্গের পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে।
-
Advertisement

ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।



