(ভিডিও)মেঘনার মেয়ে পিংক বাসের স্টিয়ারিংয়ে খাদিজার নতুন পথচলা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মেঘনা প্রতিনিধি,মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬ ||  ভাদ্র ৩ ১৪৩৩ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকায় চালু হওয়া বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সেবায় চালক হিসেবে যোগ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জান্নাতুল ফেরদৌসী (পাখি)।
  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

তিনি কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সন্তান। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ড্রাইভিং ইন্সট্রাক্টর হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। প্রশিক্ষণার্থী গড়ে তোলার কারিগর হিসেবে তার হাত ধরে ইতোমধ্যে শত শত মানুষ ড্রাইভিং শেখার মাধ্যমে দক্ষ চালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
রাজধানীর নির্ধারিত রুটগুলোতে নারীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এবং নারী চালকদের উৎসাহিত করতে সরকার ‘পিংক বাস’ নামানোর সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় প্রশিক্ষক হিসেবে দক্ষতা প্রমাণের পর এবার জান্নাতুল ফেরদৌসী নিজেই চালক হিসেবে স্টিয়ারিং হাতে বাসের নিয়ন্ত্রণে রাজপথে নেমেছেন।
  • Advertisement

একজন নারী হিসেবে ড্রাইভিং প্রশিক্ষক ও বাস চালকের ভূমিকায় তার এই সাফল্য মেঘনা উপজেলাসহ পুরো দেশের নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক।
মেঘনার মেয়ে পিংক বাসের স্টিয়ারিংয়ে খাদিজার নতুন পথচলা