ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ || ভাদ্র ৩ ১৪৩৩ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
নারী সাংবাদিকদের ওপর ধারাবাহিক আক্রমণের সর্বশেষ ঘটনা হিসেবে, সোমবার হোয়াইট হাউসে সিএনএন-এর এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সহযোগীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিকের ওপর চটেছিলেন ট্রাম্প।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ওভাল অফিসের একটি অনুষ্ঠানে সাংবাদিক ক্রিস্টেন হোমস ৮০ বছর বয়সী ট্রাম্পকে প্রেসিডেন্টের ৩৫ বছর বয়সী নির্বাহী সহকারী ন্যাটালি হার্প সম্পর্কে একজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতার মন্তব্যের জবাব দিতে বলেন।
ট্রাস্প এর জবাবে হোমসকে ‘অত্যন্ত অসম্মানজনক’ বলে তিরস্কার করেন।
ট্রাম্প হোমসকে বলেন, “আপনি একজন উচ্চকণ্ঠ ও হট্টগোলকারী ব্যক্তি, আপনি ভুয়া খবর ছড়াচ্ছেন, চুপ করুন। আপনি একজন ভুয়া সাংবাদিক এবং আপনি ভুয়া খবর দেন।”
সিএনএন বলেছে, হোমসের ওপর এই আক্রমণ ‘হোয়াইট হাউসের জন্য মর্যাদাহানিকর।’
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “আমরা ক্রিস্টেনের পাশে দৃঢ়ভাবে আছি এবং এই আক্রমণগুলোকে কঠোরতম ভাষায় প্রত্যাখ্যান করছি।”
জুলাই মাসে ইরানের হামলার আশঙ্কায় তুরস্কে গোপনে বিমান পরিবর্তনের সময় ট্রাম্পের সাথে যে অল্প কয়েকজন সহযোগী ছিলেন তাদের মধ্যে নাটালি হার্পও ছিলেন। এই তথ্যটি সামনে আসার পর থেকে হার্প সাম্প্রতিক ইন্টারনেট আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
-
Advertisement

ডেমোক্র্যাটিক সিনেটর এবং ২০২৮ সালের সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী জন অসফ রবিবার এক নির্বাচনী ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন, ট্রাম্প তার কাজ করার পরিবর্তে ‘নিজের বলরুম তৈরি করতে এবং নাটালির সাথে ভ্রমণ করতে’ চান।



