ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঝালকাঠি প্রতিনিধি,শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ || শ্রাবণ ৩০ ১৪৩৩ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের মধ্যে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই বৃদ্ধাকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।
-
Advertisement

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দেয়া তথ্য মতে দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



