
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিন্দু বাংলা টিভি ডটকমের সেৌজনে্য মেঘনা,রোববার ২৮ জুন ২০২৬ || আষাঢ় ১৪ ১৪৩৩ || ১২ মহররম ১৪৪৮ হিজরি :
কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিনের তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পর কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উপজেলায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
-
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মেঘনা সাব-জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
দপ্তর সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ১২ মেগাওয়াট। কিন্তু গত কয়েকদিন ধরে ৬টি ফিডারের বিপরীতে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। ফলে দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলতে থাকে। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। প্রচণ্ড গরমে বাসাবাড়িতে থাকা কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পকারখানার কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে।
এ পরিস্থিতিতে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নেন। তাঁর হস্তক্ষেপের পরই উপজেলায় বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধি করা হয়।
মেঘনা সাব-জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপে বর্তমানে মেঘনা উপজেলায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চলছে । আশা করছি, আগামী দিনগুলোতে এই সরবরাহ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরও উন্নত হবে।”
-
Advertisement

বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে চাহিদা অনুযায়ী পূর্ণ ১২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে জনদুর্ভোগ পুরোপুরি দূর হবে বলে তাদের প্রত্যাশা।



