(ভিডিও)দাফনের ২৫ বছর পরও অক্ষত লাশ, সেই মুয়াজ্জিনকে নিয়ে যা জানা গেল

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,রংপুরের কাউনিয়া প্রতিনিধি,রোববার   ২৮ জুন ২০২৬ ||  আষাঢ় ১৪ ১৪৩৩ || ১২ মহররম ১৪৪৮ হিজরি :

রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজিদের পেছনে মাটি খুঁড়তেই ২৫ বছর আগে দাফন করা লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (২৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।

  • Advertisement

  • (মোঃ ইসমাইল হোসেন)
  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

স্থানীয় লোকজন বলছেন, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপরে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদ নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

তারা জানান, সরকারি অর্থায়নে শিবু কুটিরপাড় বাজার জামে মসজিদের ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পেছনে মাটি  খনন করে রাখা হয়। বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের মুসল্লি ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। মরদেহ দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হন।

স্থানীয় লোকজন কবর শনাক্ত করে জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং একজন পরহেজগার ব্যক্তি। প্রায় ২৫ বছর আগে মসজিদের পেছনে তাকে দাফন করা হয়েছিল; কিন্তু মসজিদের পেছনে যে হোসেন মুন্সির কবর দেয়া হয়েছিল তা স্বজনদের স্মরণ ছিল না।

পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে শিবু কুটিরপাড় সামাজিক কবরস্থানে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।

হোসেন মুন্সির নাতনি বলেন, তার জন্মের আগে তার নানা মারা গেছেন। এই জন্য তার নানাকে চোখে দেখেননি। মরদেহ বের হওয়ার পর নানাকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত তিনি। বলেন, মরদেহ এখনও অক্ষত রয়েছে। এ জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন তিনি।

স্থানীয় মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রহিম বলেন, প্রিয় বান্দাদেরকে আল্লাহ নিজ হেফাজতে রাখেন। হোসেন মুন্সি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বলেই তার জন্য এই সম্মান।

কুর্শা ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ২৫ বছর আগে এ স্থানে মুয়াজ্জিন হোসেন মুন্সিকে দাফন করা হয়েছিল। মসজিদের ওয়াশ ব্লকের কাজ করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে সাদা কাপড় মোড়ানো লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুনরায় দাফন করা হয়েছে।

  • Advertisement

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, মসজিদের নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে কাপড় মোড়ানো একটি লাশ উদ্ধার করার বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ পাঠিয়ে তিনি ভালোভাবে খোঁজখবর নেয়ার কথা জানান।