কুমিল্লা মেঘনায় দেলোয়ার হত্যা মামলায় এই প্রথম দুই আসামী গ্রেফতার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,মেঘনা বিশেষ প্রতিনিধি , সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি :

কুমিল্লা মেঘনায় দেলোয়ার হত্যা মামলায় এই প্রথম দুই আসামী গ্রেফতার।
তুলাতলী গ্রামের বহুল আলোচিত দেলোয়ার হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার দুই আসামী রহিম ও নাজিমকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

জানা যায়, ১৫ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাশিমপুর থানার এসআই সজিব তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য-প্রযুক্তি ও অনলাইন নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে অবশেষে তাদের গ্রেফতারে সফল হয় পুলিশ।

Advertisement

উল্লেখ্য, গত ৯ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তুলাতলী গ্রামের বাসিন্দা দেলোয়ারকে পূর্বপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে ওৎ পেতে থেকে খুনী নাছির গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ১৫ নামীয় ও অজ্ঞাত ৮-১০ আসামীকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আশা করছেন, মামলার বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং দেলোয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে।