(ভিডিও) মিরপুর প্রতিষ্টিত সন্তানরা মায়ের খোজ খবর নিত না,অবহেলা মরে পচে গেছে

SHARE

https://www.facebook.com/share/v/1EZc2CbTFr/

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মিরপুর-১১ প্রতিনিধি,মঙ্গলবার,০২ জুন ২০২৬,১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩১৫ জ্বিলহজ্জ ১৪৪৭ :

নুরজাহান বেগমের এক ছেলে সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক সন্তানও সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু জীবনের শেষ সময়ে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম ছিলেন সম্পূর্ণ একা।নিজের ফ্ল্যাটে তাঁর ম/রদে’হ পড়ে ছিল ৭ থেকে ১০ দিন। কেউ খোঁজ নেয়নি।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
    ——————————————

কেউ দরজায় কড়া নাড়েনি। কেউ ফোন করে জানতে চায়নি—”মা, তুমি কেমন আছো?”শেষ পর্যন্ত প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে বুঝতে পারেন, এই বৃদ্ধা পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগেই।আমরা সন্তানদের বড় মানুষ বানাতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সচিব বানাতে চাই। কিন্তু একটা বিষয় যেন ভুলে যাচ্ছি—বাবা-মায়ের পাশে থাকার শিক্ষা। সাফল্য তখনই অর্থহীন হয়ে যায়, যখন সেই সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে মানুষ নিজের জন্মদাত্রী মায়ের নিঃসঙ্গতা দেখতে পায় না। আজ নুরজাহান বেগম নেই। কিন্তু তাঁর নীরব মৃ/ত্যু আমাদের সমাজকে একটা কঠিন প্রশ্ন করে গেছে—আমরা কি সত্যিই উন্নত হচ্ছি, নাকি শুধু প্রতিষ্ঠিত হচ্ছি?মা-বাবা বৃদ্ধ হলে তাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন টাকা নয়, প্রয়োজন একটু সময়, একটু খোঁজখবর, আর আপনজনের উপস্থিতি।

  • Advertisement

যাদের মা-বাবা এখনো বেঁচে আছেন, আজই একটা ফোন করুন। সম্ভব হলে গিয়ে জড়িয়ে ধরুন।
কারণ, একদিন ফোন দেওয়ার মানুষটিই হয়তো আর থাকবেন না।