https://www.facebook.com/share/v/18qFzHSqbQ/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ফুলপুর প্রতিনিধি,শনিবার ৩০ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি :
পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে, প্রসব ব্যথার ঢেউ। রাস্তায় ঘুরে কাটে দিন, আর রাস্তায় কাটে রাত। পাগলি বলে স্বামী হয়নি, পায়নি সংসার স্বাদ। পাগলিও কি করেছিল যৌন আহ্বান?
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
নিলাদ্র নাজিমের জনপ্রিয় একটি কবিতার কয়েকটি লাইনের বাস্তবায়ন হয়েছে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার এলাকায়।
কোনো এক মানুষরূপী জানোয়ারের লালসার শিকার এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। মাহমুদা নামের মানসিক ভারসাম্যহীন এই নারী মা হলেও, বাবা হলো না কেউ। সে শুধু তার নাম মাহমুদা বলতে পারে। আর কিছুই বলতে পারে না। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।গত বৃহস্পতিবার সকালে ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার এলাকায় সন্তানের জন্ম দেন তিনি। পরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে ঐদিন বিকালেই মা ও নবজাতককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরেই পৌরসভার ছনকান্দা বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। কিছু জিজ্ঞেস করলে শুধু নামটাই বলতে পারতেন। গত বৃহস্পতিবার সকালে ছনকান্দা বাজারে মাছ মহালে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। বেলা তিনটার দিকে বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সিমার নেতৃত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান ঘটনাস্থলে যান এবং প্রশাসনের পক্ষ থেকে ওই মানসিক ভারসাম্যহীন নারীসহ নবজাতক সন্তানকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। মা ও শিশু দুজনই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে। তবে নবজাতকের বাবার পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা, পুনর্বাসন ও নিয়মিত নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। বিষয়টি প্রতিরোধে প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Advertisement

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, খবর পেয়ে মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নারীর পরিবারের খোঁজ করা হচ্ছে। পরিবার পাওয়া গেলে তাদের কাছে বুঝিয়ে দেয়া হবে। তা না হলে নবজাতক শিশুটির সুরক্ষা ও ভবিষ্যৎ চিন্তা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



