ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিআরটিএ প্রতিনিধি, বুধবার ০৬ মে ২০২৬ || বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি :
সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘বাস লাভার’সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের ভিডিও ধারণ ও প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সংস্থাটি বলছে, এসব কর্মকাণ্ড সড়ক নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে এবং অন্য চালকদেরও একই ধরনের বিপজ্জনক আচরণে প্ররোচিত করছে।
বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং, বাউলি কাটা, অন্য যানবাহনের ওপর চাপ সৃষ্টি করে অগ্রসর হওয়া এবং স্টিয়ারিং নিয়ন্ত্রণের সময় দায়িত্বজ্ঞানহীন অঙ্গভঙ্গি প্রদর্শন; এসবই সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
Advertisement

এসব আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। সংস্থাটি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে এ ধরনের ভিডিও ধারণ, প্রচার বা এ কাজে উৎসাহ দিলে সংশ্লিষ্ট পেইজ বা অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একই সঙ্গে সড়ক পরিবহন মালিক সংগঠন ও পরিবহন কোম্পানিগুলোকে তাদের অধীন চালকদের ওপর নজরদারি বাড়ানো এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।



