(ভিডিও)শ্রীমঙ্গলে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, অভিযুক্ত আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি, বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি  :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. জসিম উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা ও শওকত আলীর ছেলে। নিহত হাফিজ উল্লাহ ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের স্থায়ী ইমাম ছুটিতে থাকায় রবিবার ফজরের নামাজে ইমামতি করছিলেন হাফিজ উল্লাহ। এ সময় নামাজ শেষে হঠাৎ পেছন দিক থেকে এসে জসিম মিয়া তাকে ডেকে বারান্দায় এনে একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজ উল্লাহর একটি মুদি দোকান ছিল। অভিযুক্ত জসিম বিভিন্ন সময় দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে নিতেন। বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।