(ভিডিও) মেঘনায় নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

SHARE

https://www.facebook.com/share/v/1B8AVFfQjx/

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মেঘনা প্রতিনিধি ,শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) মেঘনা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে দলকে আরো সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লাবলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকারসহ যুগ্ম আহ্বায়ক সলিমউল্লাহ মোহাম্মদ, মো. জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আবুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. আব্দুর গফফার, মো. আমিনুর রহমান, মো. আব্দুল মতিন, মো. হুমায়ুন কবির, মো. আবু ইউসুফ নয়ন, মো. আব্দুল কাদির, মো. সিদ্দিকুর রহমান, প্রফেসর মো. হাবিবুর রহমান ও মো. জহিরুল ইসলামসহ মোট ১৮ জন দায়িত্বপ্রাপ্ত নেতা।

এছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মো. শহিদুল্লাহ সরকার, আবুল বাশার, অধ্যাপক মো. রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন মোহন, নুর মোহাম্মদ, মো. অহিদুজ্জামান, মো. মিলন মেম্বার, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান, মো. সালাউদ্দিন মোল্লা, ডা. হাবিব উল্লাহ, ডা. শাহাব উদ্দিন, মো. মাকসুদ, আব্দুল মালেক, মো. জাকির হোসেন, আব্দুল গফফার, মো. রফিকুল ইসলাম, মো. মনির হোসেন মেম্বার, মো. বাহাউদ্দিন হাউদ, মো. বাবুল সরকার ও মো. আলম চানসহ মোট ৩৯ জন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মসূচি সফল করার লক্ষ্যে নবগঠিত আহ্বায়ক কমিটির একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এবং এতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।