ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার ১৮ এপ্রিল ২০২৬ || বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :
যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে ইরান জানিয়েছে, তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না এবং এ বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতিও দেওয়া হয়নি।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করা বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার মতো কোনো শর্ত তারা মেনে নেবে না। তার ভাষায়, এটি ইরানের জন্য একটি ‘কৌশলগত লাল রেখা’। খবর আলজাজিরার।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত হস্তান্তর করবে।
Advertisement

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ও ট্রাম্পের এসব দাবি নাকচ করেছেন।
তিনি তাসনিম নিউজকে বলেন, “সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানি ভূখণ্ডের মতোই পবিত্র এবং কোনো অবস্থাতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না।”

ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা। ফাইল ফটো


